দাড়ির পরিমাপ কতটুকু রাখতে হবে? (হাদিস শরীফ)


দাড়ির পরিমাপ কতটুকু রাখতে হবে?

(হাদিস শরীফ)

রাসূল (ﷺ), সাহাবায়ে কিরাম (عليهم الرضوان), তাবেঈ, তাবে-তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদীনগন (رحمهم الله اجمعين) সহ, সকল ইমামগন দাড়ি এক মুষ্টির চেয়ে বেশি বা কমপক্ষে একমুষ্টি বা ৪ আঙ্গুল দাড়ি রাখতেন। হাদিস শরীফ থেকেও তা প্রমানিত।

হাদিস শরীফে বর্ণিত হয়েছেঃ
হযরত সায়্যিদুনা আবু যুর‘আ (রঃ) বলেনঃ “ আবূ হুরায়রা (رضى الله عنه) তার দাড়ি মুঠ করে ধরতেন। এরপর এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কেটে ফেলতেন। ”
(মুসান্নাফ ইবন আবী শাইবা ১৩/১১২, হাদীসঃ ২৫৯৯২, ২৫৯৯৯)

হযরত সায়্যিদুনা ইবনু ‘উমার (رضى الله عنه) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
(সহিহ বুখারী, হাদিসঃ ৫৮৯২)

নাফে‘ (রহ) বলেনঃ “ আবদুল্লাহ ইবন উমার (رضى الله عنهما) এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে ফেলতেন। ”
(মুসান্নাফ ইবনে আবী শাইবাহ, হাদীস নং ২৫৯৯৭)

হাসান বসরী রহ. বলেনঃ “ তারা (সাহাবীগন رضى الله عنهما)  মুষ্টির অতিরিক্ত দাড়ি কাটার অবকাশ দিতেন। ”
(ইবনে আবি শায়বা, ১৩/১১২, হাদীস নং ২৫৯৯৫)

হযরত সায়্যিদুনা জাবির (رضى الله عنه) থেকে বর্ণিতঃ তিনি বলেন, “ আমরা হজ্ব ও উমরাহ ছাড়া সবসময় দাড়ি লম্বা রাখতাম।”
(আবূ দাঊদ, হাদীস নং ৪১৫৫)

Post a Comment

0 Comments