আল্লাহর প্রিয় হাবীব আপনি
কাঁটা বিহীন একটি গোলাপ।
আপনাকে কেউ কষ্ট দিলে
স্বয়ং আল্লাহ দেয় জবাব।
দিয়েছে যারা আপনাকে
দুঃখ কষ্ট যন্ত্রণা,
তাদেরই লাঞ্ছনার কথা
কী করে করব বর্ণনা!
বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ
নাযিল করে সূরা লাহাব।
আল্লাহর প্রিয় হাবীব আপনি
কাঁটা বিহীন একটি গোলাপ।
মরুভূমি যদি আপনি নূরানী নজরে চান,
সেই মরুভূমিকে আল্লাহ করে দেয় ফুলের বাগান,
যে পায় আপনার কষ্টের নজর,
সে পায় আল্লাহর গযবের তাপ।
আল্লাহর প্রিয় হাবীব আপনি
কাঁটা বিহীন একটি গোলাপ।
আমরা দেখি কাবা শরীফ
কাবা দেখেন আল্লাহকে,
রহমতের নজরে আল্লাহ
সদা দেখেন আপনাকে
আপনি দেখেন সদা গুনাহগার
উম্মতেরী গুনাহ মাফ।
আল্লাহর প্রিয় হাবীব আপনি
কাঁটা বিহীন একটি গোলাপ।
───────────
লিখক: সেলিম রিয়াদ

0 Comments