সাহাবীগনের মর্যাদার ধারাবাহিকতা!


সাহাবীগনের মর্যাদার ধারাবাহিকতা!

এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জাআমাত একমত যে— নবী ও রাসূলগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللّٰہُ عَنْہُ, তারপর হযরত ওমর رَضِیَ اللّٰہُ عَنْہُ, এরপর হযরত ওসমান رَضِیَ اللّٰہُ عَنْہُ, (1) অতঃপর হযরত আলী رَضِیَ اللّٰہُ عَنْہُ, তাঁদের পরে শ্রেষ্ঠ হলেন আশারায়ে মুবাশশারাগণ ও ইমাম হাসান ও হোসাইন عَلَیۡہِمُ الرِّضۡوَان এরপর বদর যােদ্ধাগণ, অতঃপর উহুদ-যােদ্ধাগণ, এরপর বাইয়াতে রিদ্বওয়ানে অংশগ্রহণ কারীগণ, অতঃপর শ্রেষ্ঠ হলেন সমস্ত সাহাবায়ে কিরাম عَلَیۡہِمُ الرِّضۡوَان। এই ঐকমত্যের বর্ণনায় আবু মনসুর বাগদাদী رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ বলেন:— ইবনে আসাকির رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ হযরত ইবনে ওমর رَضِیَ اللّٰہُ تَعَالٰی عَنْہُ থেকে বর্ণনা করেন, তিনি বলেন:— রাসূলে পাক ﷺ আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায়ও আমরা আবু বকর, ওমর, ওসমান ও আলীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতাম।(2)

আর যে ব্যাক্তি হযরত আলী  رَضِیَ اللّٰہُ عَنْہُ কে হযরত আবু বকর  رَضِیَ اللّٰہُ عَنْہُ ও উমর ফারুক  رَضِیَ اللّٰہُ عَنْہُ এর চেয়ে উত্তম বলবে সে পথভ্রষ্ট ও বদ-মাযহাব। (3)

(1): [সহীহ্ বুখারী: হাদিস/৩৬৫৫]
(2): [ইবনে আসাকির: ৩০/৩৪৬ পৃষ্ঠা]
(3): [বাহারে শরীয়ত: ১/২৪৫ পৃষ্ঠা]

Post a Comment

0 Comments