তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রযা,
দ্বীনেরি সাড়া জাগালে হে ইমাম আহমদ রযা।
বাতিলদের গােমরাহি যখন চলছিল ভারত জুড়ে,
তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রযা।
আহলে সুন্নাতের বাগান যখন ছিল বিরান,
ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রযা।
তুমি বাতিলদের মিটিয়ে দ্বীনের প্রদ্বীপ জ্বালালে,
সুন্নাতকে আবার জাগালে হে ইমাম আহমদ রযা।
হে ইমামে আহলে সুন্নাত নায়িবে শাহে ওমাম,
তােমার ছায়া দাও আমাদের হে ইমাম আহমদ রযা।
ইলমের ঝর্ণা হল জারি ঢেউ উঠিল লিখনীতে,
কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রযা।
ফয়য তােমার থাকবে জারি কিয়ামত অবধী হে মুর্শিদ,
ফয়যের দরিয়া করলে জারি হে ইমাম আহমদ রযা।
আল্লাহ তাআলার দরবারে অধম আত্তারের দোয়া,
তােমাতে রহমতের ছায়া হােক হে ইমাম আহমদ রযা।
───────────
মূল: ‘তুনে বাতিল কো মিটায়া’-এর কাব্যানুবাদ
লিখক: মাওলানা মুহাম্মাদ ইলইয়াস আত্তার ক্বাদেরী دَامَتْ بَرَكَتُهُمُ الْعَلِيَه
অনুবাদ: মাকতাবাতুল মদিনার ‘বাহারে মদিনা’ নামক কিতাব হতে সংগৃহীত।

0 Comments