নিরবে খোৎবা শুনা ফরয:
যে সমস্ত কাজ নামাযের মধ্যে হারাম যেমন-পানাহার করা, সালাম ও সালামের জবাব দেওয়া ইত্যাদি তা খোৎবার সময়ও হারাম। এমনকি নেকীর দা’ওয়াত দেয়াও হারাম। তবে খতিব সাহেব নেকীর দাওয়াত দিতে পারবেন। যখন খোৎবা পাঠ করা হয় তখন খোৎবা শুনা এবং নিরব থাকা উপস্থিত সকল মুসল্লীদের উপর ফরয। আর যে সমস্ত লোক ইমাম থেকে দূরে এবং খোৎবার আওয়াজ শুনতে পাচ্ছে না তাদের উপরও নিরব থাকা ওয়াজীব। খোৎবা পাঠের সময় কাউকে কোন খারাপ কথা বলতে দেখলে তাকে হাত বা মাথার ইশারা দ্বারা নিষেধ করতে পারবে। মুখ দ্বারা নাজায়িয। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৭৭৪ পৃষ্ঠা। দুররে মুখতার, ৩য় খন্ড, ৩৯ পৃষ্ঠা)
খোৎবা শ্রবণকারী দরূদ শরীফ পড়তে পারবে না:
খতিব সাহেব খোৎবাতে সুলতানে মদীনা, হুযুর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মোবারক উচ্চারণ করার সময় উপস্থিত মুসল্লীরা মনে মনে দরূদ শরীফ পাঠ করবে। খোৎবা পাঠের সময় মুখে দরূদ শরীফ পড়ার অনুমতি নেই। অনুরূপ সাহাবায়ে কিরামগণের عَلَیۡہِمُ الرِّضۡوَان নাম উচ্চারণ করার সময়ও মুখে رَضِیَ اللہُ تَعَالٰی عَنۡہُ বলার অনুমতি নেই। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৭৭৫ পৃষ্ঠা। দুররে মুখতার, ৩য় খন্ড, ৪০ পৃষ্ঠা)
__________________________
‘নামাযের আহকাম’ বইয়ের ২৮৩ নং পৃষ্ঠা হতে সংগৃহীত। বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আরো ইসলামিক বই পেতে এখানে যান।

0 Comments